Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৯, ২০২৩ , ১:২৭ অপরাহ্ণ

বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (১৯ জুলাই) মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত ১০টায় তাকে আটক করা হয়।

আটককৃত নারী কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী রোজিনা বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওই বাসে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে রোহিঙ্গা নারীর দেহ তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

প্রিন্ট করুন