Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২৩ , ৭:০২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীসহ আরাফাতের সৌজন্য সাক্ষাৎ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার (১৭ জুলাই) ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

 

প্রিন্ট করুন