Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২৩ , ১:৪৩ অপরাহ্ণ

ভক্তদের শুক্রবার ‘দাওয়াত’ দিলেন মেসি

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামি জমাকালো এক আয়োজনে মেসিকে বরণ করে নিয়েছে ইতোমধ্যেই। সমর্থকদের সঙ্গে শেষ হয়েছে আর্জেন্টাইন তারকার পরিচয় পর্বও। সেই অনুষ্ঠানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন লিও।

ভক্তদের তাই আগামী শুক্রবার (২১ জুলাই) দাওয়াত দিলেন মেসি। দাওয়াতটা মেসির বাড়িতে বা কোন রেস্তোরাঁয় না। বিশ্বকাপজয়ী এই দলপতি যুক্তরাষ্ট্রের ফুটবলভক্তদের দাওয়াত দিয়েছেন মাঠে বসে তার জাদু দেখার জন্য। কেননা এদিনই যে মায়ামির জার্সি চাপিয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন মেসি।

সমর্থদের সঙ্গে পরিচয় পর্বের অনুষ্ঠান শেষ করে নিজের ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যারা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’

প্রিন্ট করুন