Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৭, ২০২৩ , ১:৫৪ অপরাহ্ণ

পরকীয়ার বলি মৌসুমী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ০৩ জন আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর পরকীয়ার বলি মৌসুমী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ০৩ জন আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ১৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৩/১২/২০২০ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চানমারী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর পরকীয়ার বলি গৃহবধু মৌসুমী’কে গায়ে তারপিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় রুজুকৃত হত্যা মামলা যার মামলা নং- ৫২/৪৬১, তারিখ- ১৭/০৬/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ১। জজ মিয়া (৪৭), পিতা- মৃত লাল মিয়া, ২। সেলিনা বেগম (৪৫), স্বামী- জজ মিয়া ও ৩। সোনালী আক্তার (২৫), স্বামী- মানিক মিয়া, সকলের সাং- পশ্চিম মাসদাইর (গুদারাঘাট), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ, বর্তমান ঠিকানা সাং- কাঠগড়া, নয়াপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা’দের গ্রেফতার করে।

এসময় তাদের নিকট হতে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন