মিজানুর রহমান :: আজ দুপুর ১২ টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে কলাবাগান ক্লাব অফিস,ধানমন্ডি, ঢাকা – এর সামনে থেকে “ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস” কার্যক্রম উন্মুক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন.আলিম বেপারী, নাফিউল করিম নাফা,আজিজুল হক আজিজ, কৃষিবিদ মাহাবুব, তারেক সাঈদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও দলের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে।তাই ধৈর্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
একেএম আফজালুর রহমান বাবু জনগনের উদ্দেশ্য বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন । নিরাপদে থাকুন।
এই সেবার মাধ্যমে আক্রান্ত রোগীদের দিন-রাত ২৪ ঘন্টা ১০টি অ্যাম্বুলেন্সে সেবা প্রদানের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এছাড়া একটি লাশবাহী অ্যাম্বুলেন্সও সেবায় নিয়োজিত রয়েছে।
অ্যাম্বুলেন্স সেবা পেতে করোনা রোগীদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জরুরী স্বাস্থ্য সেবা “টেলি হেলথ্ সেন্টারের হটলাইনে ‘ 09611999777 ‘যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে ।।
জাতির সকল দুর্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জনগণের পাশে আছে, পাশে থাকবে।
আজকালের কন্ঠ /আজিজ / মিজান