Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৫, ২০২৩ , ৭:৫১ অপরাহ্ণ

‘ইইউ প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়নি’ : কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৫ জুলাই) বনানীর শেরাটন হোটেলে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আজকে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সংলাপ বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে, বাংলাদেশে তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরাও বলেছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনি ব্যবস্থার ওপর নির্ভর করে তারা নির্বাচন দেখতে চায়।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ছয়জন।

 

প্রিন্ট করুন