Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৫, ২০২৩ , ১২:৪১ অপরাহ্ণ

মেহজাবীন রহস্যময় লুকে

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরাই একজন অভিনয়শিল্পীর কাজ। এই কাজটি নিপুণভাবে করেন মেহজাবীন চৌধুরী। গত বছর বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবারও এই ধারা অব্যহত রেখেছেন।

গত শুক্রবার ১৪ (জুলাই) হঠাৎ একটি ছবি প্রকাশ করে নেটিজেনদের চমকে দিলেন মেহজাবীন। সেখানে দেখা গেছে, তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে। ক্যাপশনে লিখেছেন, আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।

এ প্রসঙ্গে ভিকি গণমাধ্যমে বলেন, এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজে বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোম্যান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।

জানা গেছে ‘আমি কী তুমি’ নামের এই ওয়েব সিরজের সাতটি পর্ব থাকবে। এতে তিথি নামের চরিত্রে অভিনয় করবেন মেহজাবীন।

প্রসঙ্গত, মেহজবীন চৌধুরীর ওটিটি (ওভার দ্য টপ) যাত্রা শুরু হয়েছিল রেডরাম ওয়েব ফিল্মের মাধ্যমে। এরপর আরও দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি। ওটিটিকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন। ফলে নাটক থেকেও নিয়েছেন আড়াল।

 

প্রিন্ট করুন