Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৫, ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ

আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার নীচে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সেন্টার এক টুইট বার্তায় জানায়, গত শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২ টা ৪৯ মিনিটে ফয়জাবাদ থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার নীচে।

উল্লেখ্য, গত ২৬ জুন দেশটির ফয়জাবাদের দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূত্র : এনডিটিভি

 

প্রিন্ট করুন