Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৩ , ১:৫৬ অপরাহ্ণ

কেমন হতে পারে প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ একাদশ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে টি-২০ ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছেন টাইগাররা। সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে। এবার আফগানিস্তান চ্যালেঞ্জ।

আফগানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে মনোবল ভেঙে গেছে টাইগারদের। অন্যদিকে ফুরফুরে মেজাজে আছেন আফগানরা। বাংলাদেশের কন্ডিশনে স্বাগতিকদের চেয়ে বেশি দাপট দেখাচ্ছেন রশিদ খানরা। সাকিবদের জন্য তাই সিরিজটি চ্যালেঞ্জিং হবে।

আফগানদের বিপক্ষে ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। দুই ম্যাচের সিরিজে ব্যাটিং অর্ডার নিয়েই বেশি চিন্তিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রান করতে হবে টপ অর্ডারের লিটন দাস, রনি তালুকদার ও নাজমুল শান্তকে।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি করে ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলেছে। একটি করে ম্যাচে ছিল তিন স্পিনার ও তিন পেসার। আফগানদের বিপক্ষে দুই স্পিনার নিয়ে ছক সাজারে পারে টিম ম্যানেজমেন্ট।

সাকিব আল হাসানের সঙ্গে থাকতে পারেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণে মোস্তাফিজুর, তাসকিন ও হাসান মাহমুদ খেলছেন নিয়মিত। ওই আক্রমণেই ভরসা রাখতে পারেন সাকিব-হাথুরু।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

 

প্রিন্ট করুন