Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২২, ২০২০ , ১:১১ অপরাহ্ণ

বিএসএমএমইউ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।

বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জুলফিকার আহমেদ আমিনকে প্রেষণে হাসপাতালটির পরিচালক হিসেবে নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন