Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১১, ২০২৩ , ৭:২৯ অপরাহ্ণ

তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু ফেরদৌস

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১১ জুলাই পৃথিবীতে আসেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন পূর্ণিমা।

নায়িকার জীবনের এই বিশেষ তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার তথ্য প্রকাশ করেছেন চিত্রনায়ক ফেরদৌস। কাজের বাইরে দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও রয়েছে তাদের। শুধু তাই নয়, ক্যারিয়ারে পূর্ণিমার সঙ্গেই বেশি কাজ করা হয়েছে তার।

নিজের ফেসবুকে পূর্ণিমার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ফেরদৌস লিখেছেন, আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে, আরও কত শত সহস্র স্মৃতি। তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু।

সবশেষ অভিনেতা লেখেন, এমন বন্ধুই থেকো আজীবন। শুভ শুভ শুভ দিন, আজ পূর্ণিমার জন্মদিন।

ফেরদৌসের এই শুভেচ্ছাবার্তা ভক্তরাও বেশ ভালোভাবেই নিয়েছেন। এই দুই তারকাকে আগামীতে একসঙ্গে আরও কিছু কাজ উপহার দেওয়ার আহ্বানও জানিয়েছেন নেটিজেনরা।

 

প্রিন্ট করুন