Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১১, ২০২৩ , ৩:১৪ অপরাহ্ণ

ধর্ষণ মামলার এহাজারনামীয় পলাতক আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার এলাকা হতে ধর্ষণ মামলার এহাজারনামীয় পলাতক আসামি ধর্ষক রাজপথ মধু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০; অপহৃত ভিকটিম উদ্ধার।

গত ০৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম (১৫)’কে উদ্ধার পূর্বক ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী ধর্ষক রাজপথ মধু (২৩), পিতা- মৃত আঃ আজিজ, সাং- জয়পাড়া কুটিরপার, থানা- দোহার, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রিন্ট করুন