গাজীপুর জেলা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সারাদেশ। ইতিমধ্যে গাজীপুরেও ব্যাপক হারে করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তাই গাজীপুর জেলাকে লকডাউন করা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে সকাল থেকে হাজার হাজার মানুষ কোনাবাড়ী বাজারে এমন ভাবেই চলাফেরা করছে যে বাজার থেকে বের হওয়া কষ্টকর হয়ে যায়। ইতিমধ্যেই দৃষ্টি পড়েছে মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশনের সহ জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীর । এ অবস্থায় চলমান থাকলে কোনাবাড়ীতে ও মহামারী করোনায় আক্রান্ত হবে বলে অনেকেই মন্তব্য করছেন।এ মহামারী করোনা ভাইরাসের কারণে গাজীপুরে বড় বড় বাজার গুলিও সরিয়ে নেওয়া হচ্ছে নিকটস্থ খালি জায়গায়। তাই প্রশাসনের কাছে কোনাবাড়ী বাসীর দাবি ছিল এরকমই।তাই কোনাবাড়ী কাঁচাবাজার সরিয়ে নেওয়া হয়। গাজীপুরের বিভিন্ন বাজারসহ কোনাবাড়ি বাজার সরিয়ে নেওয়ার জোর অনুরোধ করেন এলাকাবাসী। দাবি অনুযায়ী কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে বাজার নির্ধারণ করে দেওয়া হয়। কাঁচাবাজার ব্যবসায়ীরা নির্ধারিত কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে দোকান নিয়ে বসেছেন বলেও জানা গেছে। সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখেই বাজার করছেন অনেকে।
এদিকে কোনাবাড়ি কাঁচাবাজার ও খোলামেলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে বেচাকেনা।
কোনাবাড়ী কাঁচা বাজার পরিচালনা কমিটি দাবি আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাঁচা বাজার পরিচালনা করছি।
কোনাবাড়ি কাঁচাবাজারের আংশিক মালিক আবুল বাশার খোকন (পরিচালক এক্সিলেন্ট সুপার শপ) জানান আমি প্রায় ৪০ টি দোকান ভেঙ্গে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার মত স্থান করে বৃত্তাকার চিহ্ন দিয়ে বাজার করার সুযোগ করে দিয়েছি। এতে আমি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা জানান আমি সকাল থেকে স্বেচ্ছাসেবক কমিটির ৩০ থেকে ৪০ জন সেচ্ছাসেবক নিয়ে হ্যান্ড মাইক দিয়ে প্রত্যেকটি বাজারে প্রবেশ গেট নিজে উপস্থিত থেকেই পর্যবেক্ষণ করছি। আমি সকাল থেকে সাড়ে দশটার মধ্যে বাজারে প্রবেশের সুযোগ রেখে দশটার পরে আর কাউকে বাজারে প্রবেশ করতে দিচ্ছি না। এবং বারোটার আগেই সেচ্ছাসেবক কমিটি পুরো বাজার থেকে সবাইকে অনুরোধ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার থেকে বের করে দিচ্ছে। এতে করে অল্প সময়ের মধ্যেই সরকারি নির্দেশনা মোতাবেক ১২ টার মধ্যেই বাজার বন্ধ হয়ে যায়। কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা আজকালের কণ্ঠকে বলেন জনসাধারণের বৃহৎ স্বার্থে আমি এ কাজগুলো করে যাচ্ছি। আমি সামনের দিনগুলো এ ভাবেই করে যাব বলেও জানান।
আজকালের কন্ঠ /কবির / মিজান
আপনার মতামত লিখুন :