আরও ১০ জেলায় নতুন ডিসি | Daily AjKaler Kontho

আরও ১০ জেলায় নতুন ডিসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
আরও ১০ জেলায় নতুন ডিসি

আজকালের কন্ঠ ডেস্ক : আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কয়েকদিন আগে ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়েছে।

গত রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত ১২ মার্চ দেশের আট জেলায় ডিসি পদে রদবদল করেছিল সরকার। এরপর ৬ জুন ১০ জেলার ডিসি রদবদল করা হয়। ৬ জুলাই আরও ১০ জেলার ডিসি রদবদল করা হয়েছে।

রোববারের আদেশে যশোর, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, বরিশাল, বরগুনা, ভোলা, বাগেরহাট, পটুয়াখালী ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশাল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জ, অতিরিক্ত শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার-২ মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট এবং জননিরাপত্তা বিভাগে বদলির আদেশাধীন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগে উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট, স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোণায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।