আজকালের কন্ঠ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের জন্য জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।
সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের জেলাভিত্তিক দায়িত্ব দেয়া হয়।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অবরুদ্ধ দেশে বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ বেশ কিছু দিন ধরে সংবাদ শিরোনাম হওয়ার মধ্যে সচিবদের এই দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, কোভিড ১৯ প্রতিরোধে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে সরকারের কর্মকর্তাদের (সিনিয়র সচিব/ সচিব) দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্বপ্রাপ্ত সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন।
সচিবদের কর্মপরিধি সম্পর্কে আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোভিড ১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।
এছাড়াও সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থাকে লিখিত আকারে জানাবেন। এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।
দায়িত্ব পাওয়া সচিবরা হলেন-চাঁদপুরে শাহ কামাল, মুন্সিগঞ্জে আসাদুল ইসলাম, কুমিল্লায় এন এম জিয়াউল আলম, সিরাজগঞ্জে আবু হেনা মো. রহমাতুল মুনিম, টাঙ্গাইলে মো. আলমগীর, চট্টগ্রামে মোস্তফা কামাল উদ্দিন, নোয়াখালীতে বেগম সাহিন আহমেদ চৌধুরী, মহিবুল হক বাগেরহাটে, হেলালুদ্দিন আহমেদ কক্সবাজার, মো. আনিছুর রহমান শরীয়তপুর।
শামিমা নার্গিস জয়পুরহাট, শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জ, পবন চৌধুরী রাঙামাটি, সম্পদ বড়ুয়া লক্ষ্মীপুর, মো. নজরুল ইসলাম রাজশাহী, সুবীর কিশোর চৌধুরী ময়মনসিংহ, উম্মুল হাসনা নেত্রকোনা, আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী খাগড়াছড়ি, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নাটোর, আসাদুল ইসলাম ঝিনাইদহ, নুরুল আমিন নওগাঁ, কবির বিন আনোয়ার মানিকগঞ্জ।
আকরাম আল হোসেন মেহেরপুর, রউফ তালুকদার শেরপুর, আবদুল হালিম বরিশাল, নাসিরুজ্জামান ঝালকাঠি, সামছুর রহমান পটুয়াখালী, মাকসুদুর রহমান পাটোয়ারী পঞ্চগড়, মুনশি শাহাবউদ্দিন আহমেদ ফরিদপুর, আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ঠাকুরগাঁও, সত্যব্রত সাহা গাজীপুর, রওশন আক্তার মাগুরা, ড. মো. আবু হেনা মোস্তফা কামাল যশোর, আবুল কালাম আজাদ ভোলা, মেসবাহুল ইসলাম লালমনিরহাট, মো. শহীদুজ্জামান কুষ্টিয়া, মো. জাকির হোসেন আকন্দ হবিগঞ্জ।
কে এম আলী আজম নড়াইল, মোহম্মদ বেলায়েত হোসেন বান্দরবান, শেখ ইউসুফ হারুন সাতক্ষীরা, মো. রকিব হোসেন নারায়ণগঞ্জ, মো. আখতার হোসেন মাদারীপুর, মো. সেলিম রেজা পাবনা, নূর উর রহমান গাইবান্ধা, মোস্তাফিজুর রহমান রাজবাড়ী, লোকমান হোসেন মিয়া সিলেট, রেজাউল আহসান রংপুর, তপন কান্তি ঘোষ ব্রাহ্মণবাড়িয়া, নাজমানারা খানুম চুয়াডাঙ্গা, মো. মাহবুব হোসেন জামালপুর।
রওনক মাহমুদ চাঁপাইনবাবগঞ্জ, ড. সুলতান আগেম বরগুনা, মো. আলী নুর ঢাকা, মোহম্মদ জয়নুল বারী সুনামগঞ্জ, নুরুল ইসলাম দিনাজপুর, বদরুন নেছা নরসিংদী, তোফাজ্জল হোসেন মিয়া পিরোজপুর, জিয়াউল হাসান কুড়িগ্রাম, আবদুল মান্নান কিশোরগঞ্জ, হাসিবুল আলম নীলফামারী, আমিনুল ইসলাম খান মৌলভীবাজার, ফাতিমা ইয়াসমিন বগুড়া, মোহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী ফেনী ও মো. কামাল হোসেন খুলনা।
আজকালের কন্ঠ /এমএম