Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৫, ২০২৩ , ৭:২৬ অপরাহ্ণ

চীনে ভারী বৃষ্টির কারণে প্রাণ গেল ১৫ জনের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চীনে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও চারজন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৫ জুলাই) চীনা গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এতে আকস্মিক বন্যা দেখা দেয়। বৃষ্টি এখনও চলমান থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

এদিকে জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং।

প্রিন্ট করুন