Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৬, ২০২০ , ১০:৩০ অপরাহ্ণ

পটুয়াখালী করোনা মোকাবেলায় প্রতিবন্ধী ভিক্ষুকদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষ্যে অঘোষিত লকডাউন চলছে। এ সময়টিতে প্রতিবন্ধী ভিক্ষুকদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় পুরাতন আদালতের মাঠে শতাধিক প্রতিবন্ধী ভিক্ষুকদের খাদ্য সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মোঃ মইনুল হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং সদর থানার ওসি আকতার মোর্শেদ সহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন ও ১ লিটার তেল সহায়তা হিসেবে প্রদান করা হয়। পুলিশ সুপার মইনুল হাসান জানান, অপরাধ দমনের পাশাপাশি আর্ত মানবতার সেবায় পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের খাদ্য সহযোগিতা প্রদান চলছে এবং এটি অব্যাহত থাকবে। এই সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যাক্তিদের মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি। এদিকে জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তি পর্যায়ে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ /বাদল / মিজান

প্রিন্ট করুন