নিজস্ব প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর শরিফুল হত্যার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি আলিফ’কে রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ০২ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্স এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ২২/০৬/২০২৩ইং তারিখ রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভা বড়বিলা সুইজ গেইট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শরিফুল হত্যার ঘটনায় পীরগঞ্জ থানায় রুজুকৃত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আলিফ (১৯), পিতা- মৃত গোলাম মোস্তফা, সাং- ওসমানপুর খিয়ারপাড়া (গোডাউন মোড়), থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর’কে গ্রেফতার করে।
এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।