Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩, ২০২৩ , ১০:৩৭ পূর্বাহ্ণ

ফেলনা নারকেলের ছোবড়ার তৈরি পণ্য যাচ্ছে ইউরোপে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক :বাগেরহাটে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। পৌরসভার বাসাবাটি এলাকায় এক নারী উদ্যোক্তা বাড়িতেই তৈরি করছেন বাহারি সব পণ্য। তার প্রতিষ্ঠানে কাজ করছে প্রায় চল্লিশ জন নারী।

পনেরো ধরনের পাখির বাসা, মালচিং ম্যাট, বাসকেট, ল্যাম্প শেডসহ প্রায় ২০ ধরনের পণ্য তৈরি হচ্ছে নারিকেলের ছোবড়া দিয়ে। দেশের গন্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

করোনার সময় রোজি আহমেদ শুরু করেন পণ্য তৈরির কাজ। এখন ৪০জন নারী কাজ করেন তার সাথে। ঘরের সব কাজ সেরে অবসর না নিয়ে এ কাজ করেন তারা। পাচ্ছেন ভালো মজুরি। নিজেদের প্রয়োজন মিটিয়ে খরচ যোগাচ্ছেন সংসারেও।

নারিকেলের আঁশ দিয়ে নতুন আরো কিছু পণ্য তৈরির পরিকল্পনা এই নারী উদ্যোক্তার।

গ্রামের নারীদের এমন উদ্যোগ অর্থনীতিতে সম্ভাবনার দুয়ার খুলবে বলে ধারণা স্থানীয়দের।

প্রিন্ট করুন