মিজানুর রহমান :: পৃথিবীব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলছে। বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এখনো বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার সহনীয় পর্যায়ে রয়েছে। তাই তিনি নিজের অর্থয়নে মাদারীপুর কালকিনি পৌরসভার টি ওয়ার্ডে ৮হাজার গরিব দিনমজুর ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন। কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এফ এফ ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক,জনাব এস এম হানিফ সরদার।
হানিফ সরদার আজকালের কন্ঠ কে বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে এই ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে সরকার জরুরি সেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন ব্যাতীত সকল অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে, সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে এবং জনসাধারণকে অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাসায় অবস্থানের নির্দেশনা প্রদান করেছে। এ প্রেক্ষিতে, চরম মাত্রায় আক্রান্ত দেশ সমূহের অবস্থা পর্যবেক্ষণ করে যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকার স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে যেমন কাজ করে যাচ্ছে, তেমনি সাধারণ ছুটি ঘোষণার ফলে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি রোধে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষত, দীর্ঘ ছুটির কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়া শ্রমজীবী মানুষের প্রয়োজন মেটাতে সরকার খাদ্য ও অর্থ সহায়তার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোও ব্যক্তি নিজ উদ্যোগে স্বাস্থ্যসেবা সংক্রান্ত উপকরণ সরবরাহ এবং নিম্ন আয়ের মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে এগিয়ে এসেছে।
এলাকাবাসীর উদ্দেশ্য তিনি বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন । নিরাপদে থাকুন।
আজকালের কন্ঠ / মিজান