ঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস | Daily AjKaler Kontho

ঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
ঢাকাসহ ১২ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।