Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৩, ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে দুইজনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও ওসি কলমাকান্দা থানা মোঃ আবুল কালাম পিপিএম ।

কোর্ট অভিযানে ধৃত ২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১,০০,০০০/-(এক লক্ষ টাকা ) করে সর্বমোট ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করেন ।

প্রিন্ট করুন