Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৩, ২০২০ , ১:০৫ অপরাহ্ণ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।’

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন