গাজিপুর জেলা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সারাদেশ। ইতিমধ্যে গাজীপুরেও করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তাই গাজীপুর জেলাকে লকডাউন করা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে সকাল থেকে হাজার হাজার মানুষ কোনাবাড়ী বাজারে এমন ভাবেই চলাফেরা করছে যে বাজার থেকে বের হওয়া কষ্টকর হয়ে যায়। এই অবস্থায় চলমান থাকলে কোনাবাড়ীতেও মহামারী করোনায় আক্রান্ত হবে বলে অনেকেই মন্তব্য করছেন। ইতিমধ্যে গাজীপুরে বড় বড় বাজার গুলিও সরিয়ে নেওয়া হচ্ছে নিকটস্থ খালি জায়গায়। তাই প্রশাসনের কাছে কোনাবাড়ী বাসীর দাবি যাহাতে কোনাবাড়ি কাঁচাবাজার ওভার ব্রিজের নিচে এনে বৃত্তাকার চিহ্ন দিয়ে দূরত্ব বজায় রেখে বসানোর সুযোগ করে দেয়া হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জানান কোনাবাড়ী থানা প্রশাসন ও জনপ্রতিনিধি গণের সাথে আলোচনা করেছি শীঘ্রই কোনাবাড়ী বাসীর এ দাবি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি।
আজকালের কন্ঠ /কবির /মিজান