Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২১, ২০২৩ , ৭:০০ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্তে আরও ২ জনের প্রাণহানি, নতুন ভর্তি ৩৬০

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬০ জন ডেঙ্গু রোগী।

বুধবার (২১ জুন) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

নতুন ৩৬০ জনের মধ্যে ২৮২ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জন।

বর্তমানে সারাদেশে ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ১০০৮ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

প্রিন্ট করুন