Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১২, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

কোনাবাড়ীতে সেলিম শেখ এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ কবির হোসেন খানঃ সম্প্রতি সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগন,নিজ নিজ অবস্থান থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে।

সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায় আওয়ামী অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।

এরই ধারাবাহিকতায় আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় কোনাবাড়ীর ৮ নং ওয়ার্ডের সেলিম ট্রেডার্সের মালিক মোঃ সেলিম শেখ ঝুটের গোডাউনে কাজ করা ও আশে পাশের এলাকার প্রায় সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী গুলো ট্রলি ভরে হতদরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে পৌছিয়ে দেওয়া হয়। মূলত লোকসমাগমের চিন্তা করে তারা বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ কাজে সার্বিক সহযোগিতা করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু,সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী তাইজুল ইসলাম নয়ন ও কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হারুন আহম্মেদ জয় সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ ১২ এপ্রিল রবিবার কোনাবাড়ী থানার ৮ নং ওয়ার্ডের দেওয়ালিয়া বাড়ি এলাকার ঝুটের গোডাউনে কাজ করা হত দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে এই নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করা হয়।

কোনাবাড়ী থানা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।
এজন্য এ উদ্যোগে গ্রহন করা হয়েছে।আমি নিজে উপস্থিত থেকে প্রায় এক হাজার পরিবারের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেই। প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে এই পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি প্রয়োজনে আরো খাদ্য সামগ্রী বাসায় গিয়ে পৌঁছে দেব।

এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কৃষকলীগ,শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন