Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৯, ২০২৩ , ৪:১৬ অপরাহ্ণ

শাকিবকে শুভকামনা জানালেন অপুবিশ্বাস

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এরই মধ্যে ছবিটির ৩০ সেকেন্ডের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে এটি। এতে শাকিব খানের ভিন্ন রকম লুক প্রশংসা পেয়েছে।

এবার এই সিনেমার প্রচারণায় দেখা গেল অপু বিশ্বাসকেও। শাকিব খানের ফার্স্ট লুক শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তিনি।

অপু ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন— বেস্ট অব লাক। এদিকে অপুর শেয়ার করা সেই পোস্টের কমেন্ট বক্সে প্রায় দেড় হাজারের বেশি কমেন্ট এসেছে।

প্রিন্ট করুন