আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
এতে বলা হয়, রোববার ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ইএমএসসি জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এই ভূমিম্পের মাত্রা ৬ দশমিক ৩ ছিল।
ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো আশঙ্কা নেই।
সূত্র : রয়টার্স।