পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধকরেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) | Daily AjKaler Kontho

পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধকরেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৩, ৩:০২ অপরাহ্ন
পদ্মা সেতুর ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধকরেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)

আজকালের কন্ঠ ডেস্ক : পদ্মা সেতু তৈরির জন্য নেওয়া ঋণের আরও ৩১৬ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

সোমবার (১৯ জুন) সরকারের অর্থ বিভাগের কাছে পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের এই অর্থ হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।

এর আগে, গত এপ্রিল মাসে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করা হয়েছিল।