Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৯, ২০২৩ , ২:৪৩ অপরাহ্ণ

ঈদের ছুটি বাড়ল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুরবানির ঈদের ছুটি একদিন বেড়েছে। ঈদের আগে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে। একই সঙ্গে ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

 

প্রিন্ট করুন