Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১১, ২০২০ , ৯:২৭ অপরাহ্ণ

কোনাবাড়ীতে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্টাফ রিপোর্টার এম. রানাঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশেও ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায় সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।

এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে কোনাবাড়ীর থানার গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো হতদরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে হাতে হাতে পৌছিয়ে দেওয়া হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেন বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ

আজ ১১এপ্রিল শনিবার কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ডের ও ক্লাবের হত দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করেন।

ক্লাবের সভাপতি মাইনূল ইসলাম টিপু জানান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।
এজন্য এ উদ্যোগে গ্রহন করা হয়েছে। ক্লাবের সিনিঃ যুগ্ন সাধারন সম্পাাদক এমদাদুল ইসলাম রানা জানান বিশেষ করে আমাদের এ ক্লাব জনসাধারণের সুখেদুঃখে পাশে দাঁড়নোর জন্য আমরা প্রতিষ্ঠিত করেছি, তাই আমরা ক্লাবের পক্ষ থেকে কয়েকজন মিলে এ সামান্য সহোযোগীতা করেছি। তিনি আরো জানান আমরা ব্যক্তিগত ভাবেও যার যার অবস্থান থেকেও সহোযোগীতা করে যাব। আমরা প্রাথমিক পর্যায়ে প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে এ রকম খাদ্য সামগ্রী আমারা অসহায় মানুষের হাতে তুলে দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন বরিশালবিভাগীয় জনকল্যাণ ক্লাবের সহ সভাপতি শাহাদত হোসেন ও আবদুল ওহাব, সাংগঠনিক সম্পাাদক কবির হোসেন খান, যুগ্ন সাধারন সম্পাাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাাদক আল মামুন, সহ অর্থ সম্পাাদক শাহজাহান স্বপন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /রানা / মিজান

প্রিন্ট করুন