Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১০, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

তারিক সাইদের নেতৃত্বে প্রতিদিন রাতে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন : রনি ভূঁইয়া

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র.অসহায়,রিসকাচলক. দিনমজুরেরা।ঠিক সেই সময়ে তাদের পাশে দাড়ানোর সাদ্যমত চেস্টা করে যাচ্ছেন । ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ এর নেতৃত্বে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন লতিফ টিটু সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূঁইয়া।

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারন সম্পাদক তারিক সাঈদ বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।

রনি ভূঁইয়া আজকালের কন্ঠ কে বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি। তিনি বলেন,আমি ও আমার সভাপতি শাহিন লতিফ টিটু ভাইয়ের নিজ অর্থায়নের উদ্যোগে প্রতিদিন রাতেই অসহায়,দিনমজুর দুস্থ মানুষের মাঝে ২০০ – ২৫০ খাবারের প্যাকেট বিতরন করি। ৯এপ্রিল বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের পার্টি অফিস থেকে শুরূ কেরে জিপিও মোর, নয়া পল্টন,প্রেস ক্লাব, দৈনিক বাংলা মোর,বিজয়নগর ও বায়তুল মোকারম মসজিদের সামনে অসহায়,দিনমজুর ও খেটে খাওয়া গরীবদের মাঝে তিনি নিজ হাতে এ খাবারের প্যাকেট বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন লতিফ টিটো ।

রনি ভূইয়া বলেন, ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ ভাইর নেতৃত্বে আমরা অসহায়, খেটে খাওয়া গরীবদের মাঝে এ খাবারের প্যাকেট বিতরন করে আসছি ।

শাহিন লতিফ টিটো বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।

রাকিব হোসেন রনি ভূঁইয়া এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন । নিরাপদে থাকুন।

আজকালের কন্ঠ / মিজান

প্রিন্ট করুন