Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৪, ২০২৩ , ১:৪৮ অপরাহ্ণ

ভারতের ফের দাঙ্গা, নিহত ৯

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১৩ জুন) রাতে মণিপুরের খামেনলক এলাকায় গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, গত মে মাসের ৩ তারিখ থেকেই আদিবাসী মেতাই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেওয়া নিয়েই সংঘাতের শুরু। কুকি সম্প্রদায়ের দাবি, এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পাবে মেতাইরা। রাজ্যটিতে চলমান সংঘাতে এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এ পরিস্থিতিতে ফের সহিংসতা শুরু হওয়ায় রাজ্যজুড়ে জারি করা কারফিউ শিথিল করার সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে।

 

প্রিন্ট করুন