বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা ৫শত পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করা হয়। এ সকল খাদ্যদ্যব্য বিতারন করেন বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসফউদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা শরীফ মোস্তফাজামান লিটু সহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ২০১৯ সালের ১ জানুয়ারী বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকায় এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয়নেতা রফিকুল ইসলাম জগলু এ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান