Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৪, ২০২৩ , ১০:৫৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং আহত করেছে বেশ কয়েকজনকে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ওই ফিলিস্তিনি তরুণের নাম ফারিস আবদুল মুনিম হাশাশ (১৯)। সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত তিনি। তার বুকে, পেটেসহ শরীরের নীচের অংশে বুলেট লাগে। পরে তাকে নাবলুসের রাফিদিয়া সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে হামাস বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের অপরাধ ফিলিস্তিনজুড়ে চলমান প্রতিরোধ আন্দোলন বন্ধ করতে পারবে না।

 

প্রিন্ট করুন