বাদল হোসেন পটুয়াখালী প্রতিনিধি : ঘরে থাকুন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। আপনি সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন জনসচেতনা নিয়ে পটুয়াখালীর সদর, দুমকি ও মির্জাগঞ্জ ৩উপজেলার ২৩ টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে ১০হাজার অসহায় ও দুস্থদের মাঝে প্রত্যেকে ১০ কেজি চাল, ১কেজি আলু,১কেজি তেল ১ কেজি ডাল খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেন পক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী শেরেবাংলা কমিটিউনিটি সেন্টারে পিডিএম ফাউন্ডেশনের সৌজন্যে এই খাদ্য সামগ্রী বিতরণ
করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী ,মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,দুমকি উপজেলা ভাইসচেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ , রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :