Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৭, ২০২০ , ২:৪৬ অপরাহ্ণ

সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে অসহায় দুুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে অসহায় দুুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আমাদের দেশেও এর প্রভাব পরেছে ,যার ফলে গরীব,অসহায় দিনমজুর ,রিক্সচালক ও অন্যান্য পেশার মানুষ বাড়ি থেকে বের হতে পারছেনা। পারছেনা তাদের প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে।

আজ রাজধানী যাত্রাবাড়ী থানাধীন ৪৯নং ওয়ার্ডে বৃহত্তম ডেমরা থানা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন এর উদ্যেগে বিকেল ৩ টায় গরীব,অসহা দিনমজুর রিক্সচালক ও অন্যান্য পেশার মানুুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্রসামগ্রী বিতরন করেন।
প্রতি প্যাকেটে (চাল, ডাল, আলু , পিয়াজ, আটা মাস্ক ,) সহ মোট ২০০টি প্যাকেট ২শত জনের মধ্যে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কে এম ফজলুল হক (সাবেক সভাপতি ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ) জাহিদুল কবির রাজু (তরুন আওয়ামীলীগ নেতা), তুষার চৌধুরী পাল ( সাবেক সভাপতি ৫০ নং ওয়ার্ড ছাত্রলীগ),কাজী তুষার রিজভী (সাবেক সহ-সভাপতি যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ), রাসেদুল হক রাজু (সাবেক সাংগঠনিক সম্পাদক যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ), মাফুজুর রহমান রনি( সহ- সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ) সাজিদ মাহমুদ জান্নাত, আরিফ আপূর্ব সহ প্রমুখ। এসময় রায়হান জামিল রিপন বলেন দেশের চলমান পরিস্থিতিতে সমাজের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। এই দেশের প্রতি সকলের দায়িত্ব রয়েছে। সরকারের দিকে তাকিয়ে না থেকে সকল শ্রেনী পেশাজীবি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান জানান সাবেক এই ছাত্রলীগ নেতা কেননা তিনি মনে করেন দেশের এই ক্লান্তিকালে ভয়াবহ এই করোনা মোকাবেলায় সকলকে একযোগে মানুষের পাশেদাড়াতে হবে।

আজকালের কন্ঠ /সানি / মিজান

প্রিন্ট করুন