Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১২, ২০২৩ , ১২:০০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে মৃত ১০

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় বাসে ৫০ জন বিয়ের যাত্রী ছিলেন।

স্থানিয় সময় গত রোববার (১১ জুন) অস্ট্রেলিয়ার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে।

এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন।

 

প্রিন্ট করুন