আজকালের কন্ঠ ডেস্ক : চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬০ হাজার ৯০৬ জন।
এদিকে, হজে গিয়ে সর্বশেষ মো. মতিউর রহমান (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EE0496361। এ নিয়ে ১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ জন এবং নারী দুজন।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
আপনার মতামত লিখুন :