আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে।
রোববার (১১ জুন) শহরটিতে ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ।
ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলেও জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ।
এতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক শহর জোহানেসবার্গের গুতেং প্রদেশের ভবনগুলো কেঁপে উঠে এবং প্রায় সব বাসিন্দাই কম্পন টের পান।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় কোনো ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৬৯ সালে। ওই বছর ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ওয়েস্টার্ন কেপ প্রদেশে আঘাত হানে । এরপর ২০১৪ সালে জোহানেসবার্গের একটি স্বর্ণ খনি সমৃদ্ধ শহরে ৫ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প আঘাত হানে।