Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১১, ২০২৩ , ১১:১৮ পূর্বাহ্ণ

লোডশেডিংয়ের বিষয়ে শেখ হাসিনার সরকারে আস্থা রাখতে বললেন : জয়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, লোডশেডিংয়ের দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দিতে কাজ চলছে। এসময় শেখ হাসিনার সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

গত শনিবার (১০ জুন) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

তিনি একটি ভিডিও পোস্ট করে বলেন, গত ৮ জুনের পরবর্তী সময়ে দেশে লোডশেডিং কমে আসছে। বর্তমানে দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায়। গত ৮ জুন থেকে সারাদেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ক ভিডিওতে জানানো হয়, ৮ জুনের পর লোডশেডিং শূন্যের কোঠায় নেমে আসে। পরদিন ৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোঠায় নামে। এদিন ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে লোডশেডিং একেবারেই ছিল না। উৎপাদনে ঘাটতি হলেও কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলেও লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। সারাদেশে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি ছিল ১.০১ শতাংশ।

আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। যে কোনো সংকট মোকাবিলায় আমাদের একজন শেখ হাসিনা আছেন। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।

 

প্রিন্ট করুন