Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২০ , ৪:৫৪ অপরাহ্ণ

গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন- ইসমাইল হোসেন

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ কবির হোসেনঃ মহামারী করোনা ভাইরাসে গরিব দুঃস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো যখন একমুঠো খাবারের জন্য তাকিয়ে আছে, তখনই নিজ অধ্যায়নে গরিবের সেবক হিসেবে দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাবান তুলে দেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের খেটে খাওয়া অসহায় জনসাধারণের বন্ধু ও মানবতার ফেরিওয়ালা খ্যাত ইমন প্যাকেজিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন।

তিনি ব্যক্তিগত অর্থায়নে সহস্রাধিক অসহায়,গরীব, দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, তেল ও সাবান।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের হরিনাচালা, দেওয়ালিয়াবাড়ি অসহায়, খেটে খাওয়া গরীবদের মাঝে তিনি নিজ বাসভবন ও বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তার এ কাজে সহযোগিতা করেন, আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ ইসমাইল হোসেন বলেন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ও ১৯ শে মার্চের মহানায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র। আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু, সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,মোঃ মঞ্জুর হোসেন সভাপতি মটর চালক লীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন