Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২০ , ৪:৩৬ অপরাহ্ণ

পটুয়াখালীতে “হেলপিং হ্যান্ড” সংগঠনের উদ্দ্যোগে এান বিতরন

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাজকর্ম ত্যাগ করে ঘরে অবস্থান করছে, সেখানে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সনের এস,এস,সি ব্যাচের সোহানা, মিশু,শান্তা ও আগ্রহী কিছু শিক্ষার্থীদের উদ্দ্যোগে “হেলপিং হ্যান্ড” নামের একটি  সংগঠনের মাধ্যমে কর্মহীন অসহায় শতাধিক পরিবারকে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেছে।

এই এান সামগ্রী বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থদের মাঝে বিতরন করে থাকেন। বিতরণ করা ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, চিড়া, সাবান, ওরস্যালাইন ও লবন। এসময় করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা,জনসমাগম এড়িয়ে চলা ইত্যাদি বিষয়ে সকলকে সচেতন করা হয়।

আজকালের কন্ঠ /বাদল / মিজান

প্রিন্ট করুন