Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৯, ২০২৩ , ১:০৬ অপরাহ্ণ

আগামীকাল বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলল

লেখকঃ আজকালের কণ্ঠ

বান্দরবান প্রতিনিধি : আগামী ১০জুন শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বান্দরবান জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে, আর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাঁপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী জানান, শনিবার ১০ জুন সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বান্দরবান জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ৩বারের সফল সাংগঠনিক সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান জেলা সদর এলাকায় অরুণ সারকী টাউন হল প্রাঙ্গণে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মেলনে সঞ্চালনায় থাকবেন বান্দরবান জেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই মার্মা। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বান্দরবান জেলা আওয়ামী লীগ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবর্গ উপস্থিত থাকার কথা হয়েছে। সম্মেলনের আয়োজন সফল ও সার্থক সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন প্রস্তুুতি কমিটি।

সন্মেলনের দিন সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।

বান্দরবান পার্বত্য জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই মার্মা জানান, আগামী ১০ জুন বান্দরবান জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদে নির্বাচন করার জন্য ৫জন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য ৩জন পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।রসভাপতি পদে প্রতীক বরাদ্ধ পেয়েছে।

জহির উদ্দিন চৌধুরী বাবর (মেট্রো রেল মার্কা) কমলময় তঞ্চঙ্গ্যা (মোবাইল), মংওয়াইচিং মারমা (ল্যাপটপ মার্কা), থেওয়াং ( হ্লাএমং ) মনিটর মার্কা , অভিনাশ চন্দ্র দাশ রানা (স্যাটেলাইট মার্কা ), আর সাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক আহম্মেদ ফাহিম (দেওয়াল ঘড়ি মার্কা), মো.নাজিম (ফুটবল মার্কা ) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এবং মংবাহেন আকাশ (ছাতা মার্কা)

তিনি আরো জানান,আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে আশা করছি জমকালো আয়োজনে এবারের জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন