বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ | Daily AjKaler Kontho

বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৭, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবতার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব আবুল খায়ের আব্দুল্লাহ কে আগামী ১২ জুন সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে গত ৬ জুন মঙ্গলবার ২০২৩ তারিখ বিকাল সোয়া পাঁচটায় বরিশাল সদর রোডে গণসংযোগ লিফলেট বিতরণ শুরু করে স্বেচ্ছাসেবক লীগ।

গণসংযোগ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, খায়রুল হাসান জুয়েল সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, কার্যনির্বাহী সদস্য সুখেন্দু বৈদ্য, আবুল কালাম সিকদার, জাতীয় পরিষদ সদস্য আসাদুজ্জামান রনো ও সিরাজুল ইসলাম হাওলাদার সহ বরিশাল মহানগর,বরিশাল জেলা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর জেলার সভাপতি সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।