Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৬, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ

আজ আদালতে মামুনুল হককে সাক্ষ্যগ্রহণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে সাক্ষ্যগ্রহণের জন্য পুলিশি নিরাপত্তায় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে কোর্ট হাজত খানায় রাখা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তাকে হাজির করা হবে। এ আদালতে তার বিরুদ্ধে সোনারগাও থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, আমরা সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুত আছি।

প্রিন্ট করুন