Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৫, ২০২৩ , ১:২৯ অপরাহ্ণ

রাজধানীতে বাতাস মানেই কিছুটা উন্নতি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানী ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। বায়ুদূষণের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা। অপরদিকে বায়ুদূষণের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি।

আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে সোমবার এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭০। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে সোমবার একই সময়ে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ১৫৫। তার মানে হলো- সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এ ছাড়া দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুর স্কোর হচ্ছে ১৫১ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

উল্লেখ্য, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রিন্ট করুন