Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৪, ২০২৩ , ৬:০৩ অপরাহ্ণ

স্কুলছাত্র হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দেওয়া হয়।

রোববার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- হোমনার মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। সেই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আকিমুল হক মধু ও আবদুর রহমানের সাত বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস পান মো. সোহেল।

সাজাপ্রাপ্তরা হলেন- সোহেল মিয়া, আকিমুল হক মধু, আবদুর রহমান এবং খালাস পাওয়া মো. সোহেল ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন