গাজিপুর জেলা প্রতিনিধিঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায় আওয়ামী অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় আ.ক.ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর মহানগরের মেয়র এড. জাহাঙ্গীর আলম এর নির্দেশনায় কোনাবাড়ীর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাস্টার পক্ষ থেকে ২ সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো দিন ও গভীর রাত পর্যন্ত হতদরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে পৌছিয়ে দেওয়া হয়।মূলত লোকসমাগমের চিন্তা করে তারা বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ কাজে সার্বিক সহযোগিতা করেন আনিছুর রহমানের সহধর্মিনী গাজীপুর মহানগর যুব মহিলা লীগের নেত্রী ও গাজীপুর জেলা কেজি স্কুল এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার মুন্নি।
গতকাল ৩ এপ্রিল শুক্রবার হতে কোনাবাড়ী থানার ৯নং ওয়ার্ডের পর্যায়ক্রমে কোনাবাড়ী দক্ষিণপাড়া মোল্লাবাড়ি, মোতালেব মেম্বারের বাড়ির সংলগ্ন, কোনাবাড়ি পূর্বপাড়া, চেয়ারম্যান বাড়ি, কোনাবাড়ী বাজার, এম এম নীটওয়্যার গেট সহ অত্র ওয়ার্ডের দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করেন।
কোনাবাড়ী থানা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টার জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।
এজন্য এ উদ্যোগে গ্রহন করা হয়েছে।আমি প্রথম পর্যায় দুই হাজার পরিবারের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেই। প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে এই পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি প্রয়োজনে আরো খাদ্য সামগ্রী বাসায় গিয়ে পৌঁছে দেব।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। ৯ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাকিব হোসেন,আনোয়ার হোসেন, নাজিম উদ্দিন সহ কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির / মিজান
আপনার মতামত লিখুন :