Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৪, ২০২০ , ৪:৫০ অপরাহ্ণ

অসহায় মানুষের পাশে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব কায়সার আজাদ

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজিপুর প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে গরিব দুঃস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো যখন একমুঠো খাবারের জন্য তাকিয়ে আছে, তখনই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাবান তুলে দেন গাজীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মোঃ কায়সার আজাদ। তিনি ব্যক্তিগত উদ্যোগে সহস্রাধিক অসহায়,,গরীব, দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, তেল ও সাবান।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কোনাবাড়ী বাজার সহ আশপাশের এলাকার অসহায়, খেটে খাওয়া গরীবদের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

মোঃ কায়সার আজাদ বলেন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশনায় অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই থাকতে পারি।

আজকালের কন্ঠ /কবির / মিজান

প্রিন্ট করুন